মোঃ শফিকুল ইসলাম প্রিয়
রবিবার, অক্টোবর ০৪, ২০২৬
সম্পাদকের পছন্দ
এই সপ্তাহের সেরা
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
বুধবার, অক্টোবর ০৭, ২০২৬
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৬
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
মোঃ শফিকুল ইসলাম প্রিয়
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
সর্বশেষ লেখা
8

নফসের আঁধারে
নফসের ঘোরে করেছি জুলুম, ভুলেছি প্রেমের কাজ।
সেজদায় পড়ে নয়নের বারি, ঝরনা হইয়া ঝরে,
রহমের জ্যোতি তাজাল্লি হয়ে, হৃদয়ের কোণে ভরে।
বিবেকের ওই কষাঘাতে মন ডুকরে ডুকরে কাঁদে,
নফস আর এই শয়তানে মিলে কতই মায়ার ফাঁদে।
দুনিয়ার মোহ কাচের মতন ভাঙে চুরে যায় আজ,
কালবের মাঝে বসাও তোমার নূরের প্রেমের রাজ।
শরাবে তহুরা পান করে আজ রুহ যেন যায় উড়ে,
নফসের সাপ ছাই হয়ে যাক প্রেমের আগুনে পুড়ে।
গোপন রোদন মিশে যায় ওই মরু-বাতাসের সনে,
রহম-তাজাল্লি নেমে আসে আজ পাপীর তাপিত মনে।
সেজদার মাটি ভিজে হয়ে যায় নূরের গোলাপ বন,
ফেরেশতা এসে ধুয়ে দেয় এই পাপী বান্দার মন।
অদেখা হাতের শীতল পরশে কাটে সব ভয় ভীতি,
আরশে আজিমে পৌঁছে গিয়েছে অধমের এই গীতি।
মরুর বুকেতে আহলে বাইত রেখেছে যে ছাপ তার,
সবরের গুণে পার হয়ে গেছে জুলুমের শত ভার।
তাদের কদমে ফানা হয়ে যাক আমার অলিক বোধ,
কালবের মাঝে নেমে আসুক না মারেফাতের সে রোদ।
তাওয়াক্কুলেরই স্নিগ্ধ বাতাস জুড়াক আমার প্রাণ,
ফানা হয়ে যাক রুহ ও কালব গাহুক তোমার গান।
রাসূল-প্রেমের পরশ বুলাও শান্ত হউক হিয়া,
নূরের পেয়ালা ভরে দাও প্রভু তাজাল্লির আলো দিয়া।
এই লেখার মেধাস্বত্ব লেখক ও এই সাইটের। লিখিত অনুমতি ছাড়া লেখার অংশবিশেষ বা সম্পূর্ণ অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা যাবে না।









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত দিন। আমরা আপনার কমেন্টের অপেক্ষায় আছি! দয়া করে গঠনমূলক মন্তব্য করুন এবং কোনো স্প্যাম বা বিজ্ঞাপন লিংক শেয়ার করবেন না।