ইসলামিক

ইসলামিক

সাহিত্য

সাহিত্য

আন্তর্জাতিক

আন্তর্জাতিক

কর্পোরেট

কর্পোরেট

বাংলাদেশ

বাংলাদেশ

বইপত্র

বইপত্র

সম্পাদকের পছন্দ

এই সপ্তাহের সেরা

তাওয়াক্কুলের নূর

তাওয়াক্কুলের নূর

মোঃ শফিকুল ইসলাম প্রিয়বুধবার, অক্টোবর ০৭, ২০২৬মন্তব্য করুন
তাওয়াক্কুলের নূর

নিশুতি রাতের একলা প্রহর, নূরের দরিয়া জাগে,
পরওয়ানা-মন পুড়ে ছাই হয় ইশকের অনুরাগে।

সেজদার পানি ঝরনা ধারায় ভেজায় মরুর ধূলি,
আজানের সুরে কেঁপে ওঠে মন, নফসের কথা ভুলি।

অশান্ত নফস চুপি চুপি কয়, "ফিরে চল নিজ নীড়ে,
শান্তির ঘুম ডাকছে তোমায় জাগতিক এই ভিড়ে।"

কালব বলে শোনো, খোদায়ী নামের নূরের পেয়ালা হাতে,
তহুরার সুধা ঢেলেছে যে জন, কী করে ভুলিব রাতে?

রূহ তবে কয়, মন আর দেহ বাঁধা ঐশী ডোরে,
মরণের দূত না এলে কি কেউ কাটিতে পারে তা ওরে!

আসমান হতে ফেরেস্তা নামে, নূরের বারতা গায়,
রূহ আর মন এক হয়ে আজ প্রেমে ফানা হতে চায়।

কারবালা-মাঠে তপ্ত বালুতে সবরের ফুল ফোটে,
রবের প্রেমেতে ফানা হয়ে যান, সেজদা না কভু ছোটে।

আহলে বাইত শিখালো যে পথ, তাওয়াক্কুলেরি বাণী,
নবীজির প্রেমে সঁপেছি এ মন, রবের ইশারা মানি।

তাই আজ আমি সরাই না কিছু, দিয়েছি সকলি রবে,
যাঁর হাতে রুহ, যাঁর হাতে মন, তিনিই সামলান তবে।

নূরের দরিয়া মাঝে ভাসে আজ প্রশান্ত এক প্রাণ,
'হাসবুনাল্লাহ' এই তো চরম ইতমিনানের গান।
শেয়ার করুন: f W t ➤ in
এই লেখার মেধাস্বত্ব লেখক ও এই সাইটের। লিখিত অনুমতি ছাড়া লেখার অংশবিশেষ বা সম্পূর্ণ অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা যাবে না।

মন্তব্যসমূহ