একিনের সুতো দিয়ে বোনা ইশক-জাল,
কানুনের দরিয়াতে মেলেছিনু পাল।
ভেবেছিনু বিধানের রুই ধরে আজ,
কালবের আয়নাতে মেখে নেবো সাজ।
নফসের আঘাতে সে জাল হলো ছিন্ন,
ভক্তি বিহনে রুহ ব্যথায় বিপন্ন।
বিশ্বাস বিনে এই কালব যে ফাঁকা,
পাপের আধারে দাগ যায় না তো ঢাকা।
কোথায় সারাবো আজ ভক্তির সে জাল?
কে ধরবে এসে এই ভাঙা তরীর হাল?
মদিনার ছায়াতলে বিশ্বাসের হাট,
রওজা মোবারকে নূরের সে ঘাট।
আহলুল বাইতের সবরের ফুলে,
যে সুতো বোনা ছিল নবুয়ত-মূলে;
জনম জনম যদি সেজদাতে পড়ি,
তবু কি পাবো সে নূর,
যা দিয়ে গড়ি?
আজানের ধ্বনি মাখে পাতার মর্মর,
ভাঙা এ কালব শুধু খোঁজে সে নির্ভর।
সেজদার পানি যেন শরাব-এ-তহুরা,
নূরের তাজাল্লি মাখে হৃদয়ের সূরা।
শফিক কাঁদিয়া বলে,
ওগো রব্বানা,
তাওয়াক্কুলে ফানা হোক নফসের বাহানা।
”এই লেখাটির মেধাস্বত্ত সম্পুর্ণ লেখক কর্তৃক সংরক্ষিত, লেখকের অনুমতি ছাড়া এই লেখার অংশ বিশেষ বা সম্পূর্ণাংশ অন্য কোন মিডিয়াতে প্রকাশ করা আইনত দন্ডনীয় অপরাধ হিসাবে গন্য হবে।”


আপনার মূল্যবান মতামত দিন। আমরা আপনার কমেন্টের অপেক্ষায় আছি! দয়া করে গঠনমূলক মন্তব্য করুন এবং কোনো স্প্যাম বা বিজ্ঞাপন লিংক শেয়ার করবেন না।