নিঃসঙ্গ ধ্রুবতারা

মোঃ শফিকুল ইসলাম প্রিয়
0

নিঃসঙ্গ ধ্রুবতারা

সেদিন নীল দিগন্তে ছিল না কোনো আলোর উৎসব,

রোদগুলো ভিজে হয়েছিল যেন মেঘের কলরব

আমার কম্পাস কাঁটাটি হঠাৎ থমকে গেল স্থির,

শূন্য উঠোনে ঝরল কেবল স্মৃতির নোনা নীর

তুমি ছিলে সেই বটবৃক্ষ, যার ছায়ায় জুড়াত প্রাণ,

তোমার দোয়ায় খুঁজে পেতাম আমি বেঁচে থাকার গান

যে হাত জড়িয়ে ধরতে আমায় প্রতিটি ঈদের শেষে,

সে হাত আজ হারিয়ে গেছে দূর নক্ষত্র দেশে

আমি বলেছিলাম, "কেঁদো না বাবা, ফিরব আবার ঘরে",

সেই কথাটি পাথর হয়ে আমার বুকের ওপর পড়ে

কোভিড নামের পাষাণ দেয়াল রুখে দিল সব পথ,

মাঝপথে আজ থেমে গেল মোর ফেরার স্বপ্নরথ

আযান দিলে মোয়াজ্জিন, তার কণ্ঠে কেন এতো সুর?

নাকি আমার কান্নাই আজ ভেসে আসে বহুদূর?

জায়নামাজে সিজদাহ দিয়ে মুছি চোখের জল,

বাবা তোমায় পাবো কোথায়? পৃথিবী যে টলমল

তুমি এখন জান্নাতের পথে, শান্ত ও মহান,

তোমার স্মৃতিই আমার এখন একলা থাকার গান

বিদায়বেলার সেই আকুতি, "আর দেখা হবে না রে"—

প্রতিধ্বনি হয়ে বাজে আজ আমার হৃদ-মাঝারে


”এই লেখাটির মেধাস্বত্ত সম্পুর্ণ লেখক কর্তৃক সংরক্ষিত, লেখকের অনুমতি ছাড়া এই লেখার অংশ বিশেষ বা সম্পূর্ণাংশ অন্য কোন মিডিয়াতে প্রকাশ করা আইনত দন্ডনীয় অপরাধ হিসাবে গন্য হবে।”
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

আপনার মূল্যবান মতামত দিন। আমরা আপনার কমেন্টের অপেক্ষায় আছি! দয়া করে গঠনমূলক মন্তব্য করুন এবং কোনো স্প্যাম বা বিজ্ঞাপন লিংক শেয়ার করবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default