ইসলামিক

সাহিত্য

আন্তর্জাতিক

কর্পোরেট

বাংলাদেশ

বইপত্র

সম্পাদকের পছন্দ

এই সপ্তাহের সেরা

সর্বশেষ লেখা

8
ঘামের দাম

ঘামের দাম

মোঃ শফিকুল ইসলাম প্রিয়শনিবার, নভেম্বর ২১, ২০২৬Leave a comment
পৌষের কুয়াশায় নদীতে মাছ ধরা এক জেলের জীবনসংগ্রাম, শীতের কষ্ট, পরিবারের স্বপ্ন, অভিমান ও ঘামের ন্যায্য দাম না পাওয়ার হৃদয়ছোঁয়া বেদনাময় কবিতা।


পৌষের ভোর, কুয়াশা ঘন, চারদিকে নিঝুম,
সবাই যখন লেপের নিচে, আমার ভাঙে ঘুম।
নৌকাখানি ভাসাই জলে, হাতে পুরোনো জাল,
এই জালেই বাঁধা আমার সারাটা জীবনকাল।

জলটা এত ঠান্ডা, যেন ছুরির মতো কাটে,
আঙুলগুলো অবশ হয়ে আসে জালের গাঁটে।
ফাটা পায়ে কনকনে হাওয়া লাগে যখন,
মনে মনে বলি, "একটু সয়ে নে রে মন।"

একবার ফেলি, দুইবার ফেলি, ওঠে শুধু ঘাস,
তবু ফেলি, ঘরে আছে ছোট্ট মেয়ের আশ।
মেয়েটা কয়, "বাবা, এবার নতুন জামা হবে?"
হেসে বলি, "হবে রে মা, আল্লাহ্ দিলে তবে।"

সূর্য ওঠে, কুয়াশা কাটে, জাল তুলি ধীরে,
কয়টা মাছ, কত দাম হবে, হিসাব করি ফিরে।
বাজারে গেলে ব্যাপারী বলে, "দর তো পড়ে গেছে",
আমার ঘামের দাম কি তবে এইটুকুই আছে?

তবু আমি নালিশ করি না, চুপ করেই সই,
জানি, এই নদী ছাড়া আমার আর কিছু নেই।
রাগ নেই, শুধু একটা প্রশ্ন বুকের ভেতর রয়,
যে মাছ আপনার পাতে ওঠে, সে কি এত সস্তা হয়?

ভোরের জেলের কষ্টটা কি এতই কম দামি?
এই প্রশ্নটা নিয়েই আবার নৌকা ভাসাই আমি।
Share:

মন্তব্যসমূহ