ইসলামিক

সাহিত্য

আন্তর্জাতিক

কর্পোরেট

বাংলাদেশ

বইপত্র

সম্পাদকের পছন্দ

এই সপ্তাহের সেরা

সর্বশেষ লেখা

8
অনুশোচনা

অনুশোচনা

মোঃ শফিকুল ইসলাম প্রিয়শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬মন্তব্য করুন
সুফি কবিতা 'আলোকিত অনুশোচনা'-তে পড়ুন নফস ও রুহের দ্বন্দ্ব এবং ঐশ্বরিক প্রেমে (ফানা) আত্মার নিঃশর্ত সমর্পণ ও তাওবার হৃদয়স্পর্শী হাহাকার।

বাতাসের ছোঁয়া যেন জিকিরের ধ্বনি,
সেজদার গড়ানো পানি নূরানী সরণি।
প্রেমের আবেহায়ত পিয়ে রূহ ছিল মশগুল,
নফসের কারাগারে করি মহাভুল।

হৃদয়ের আয়নাতে মেখেছি যে দাগ,
মারেফাত ভুলে গিয়ে মিছে অনুরাগ।
নূরের দরিয়া থেকে ছিটকে সে দূরে,
কালবের হাহাকার বাজে ভগ্ন-সুরে।

হে আমার পালনকর্তা, করেছি অন্যায়,
রহমতের পানি বিনা কোথা পাবো ঠাঁই!
ক্ষমা যদি নাহি করো, না করো রহম,
ক্ষতিগ্রস্তদের মাঝে হবো যে অধম।

মন-ভ্রমরের পাখা পুড়ে তাজাল্লিতে,
ইশক-এ-ইলাহি মাগি আঁধারের শীতে।
আহলুল বাইতের প্রেমে সবরের পাঠ,
হুসাইনি ত্যাগে জাগে কালবের মাঠ।

রাসূলের প্রেমে কাঁদে পাষাণ পাহাড়,
খুলে দাও দয়াময় রহম-দুয়ার।
পাতার মর্মর গায় ইশক-এ-ইলাহি সুর,
মরুর বাতাস ছুঁয়ে নেমে আসে নূর।

ফানা হয়ে যেতে চাই তাওয়াক্কুলে আজ,
পরওয়ানা হয়ে পুড়ে পাই নূর-তাজ।
দীর্ঘস্থায়ী প্রশান্তি নেমে আসে বুকে,
ইশক-এ-ইলাহি ভাসে রূহানির সুখে।
শেয়ার করুন:

মন্তব্যসমূহ